রবিবার, ০১ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
সারাদেশ

নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত!

City
News
ডেস্ক নিউজ ২০ অক্টোবর ২০২৬, ০৪:১৯ PM

নাটোর প্রতিনিধি। ক্রাইম জনতা /

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই একটি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন যাত্রী।

মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার সরকারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বরগুনা থেকে রাজশাহীগামী ‘আরপি পরিবহন’-এর একটি বাসের সঙ্গে পাবনাগামী বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৯ জন প্রাণ হারান। পরবর্তী সময়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন। ঘটনার পর উদ্ধারকর্মীরা আহত ও নিহতদের নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। এর মধ্যে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আটজনকে রামেক হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত ও প্রক্রিয়ার জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব না হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিচয় শনাক্তে কাজ করছেন।

দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস জানান, ভোরবেলা হওয়ায় চালক হয়তো তন্দ্রাচ্ছন্ন বা ঘুমন্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠন করা হবে এবং ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে প্রশাসন সক্রিয় রয়েছে।