সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
বিশেষ সংবাদ, সারাদেশ

সাভারে ট্যানারিতে তিন দিনে সাড়ে ৫ লাখ চামড়া সংগ্রহ

City
News
ডেস্ক নিউজ ৩০ মে ২০২৬, ০৪:৫৫ PM

সাভার (ঢাকা) প্রতিনিধি, ক্রাইম জনতা 

সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে গত তিন দিনে প্রায় সাড়ে পাঁচ লাখ কাঁচা চামড়া সংগ্রহ করেছেন ট্যানারি মালিকরা। এ ছাড়া কাঁচা চামড়ার আড়তদারদের কাছেও প্রায় এক লাখ চামড়া সংরক্ষিত রয়েছে।

আজ শনিবার সকালে বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান চামড়া প্রবেশের এ তথ্য নিশ্চিত করেন।

সরেজমিন দেখা যায়, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় অবস্থিত বিসিক চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে কাঁচা চামড়া প্রবেশ করছে। ঈদের দিন বিকাল থেকেই কাঁচা চামড়া সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন ট্যানারি মালিক ও শ্রমিকরা। সংগ্রহ করা চামড়াগুলো পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে, যাতে সেগুলো নষ্ট না হয়।

মিতালী ট্যানারির সিলেক্টর মানিক বলেছেন, ‘আমাদের ট্যানারিতে বিপুল পরিমাণ কাঁচা চামড়া সংগ্রহ করা হয়েছে। চামড়াগুলো পরিষ্কার করে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে।’ তিনি জানালেন, তাদের ট্যানারিতে প্রায় ২০ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে।

বিসিক চামড়া শিল্পনগরীর নির্বাহী প্রকৌশলী মো. মেহরাজুল মাঈয়ান জানালেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত ১ হাজার ৭১২টি ট্রাক চামড়া নিয়ে শিল্পনগরীতে প্রবেশ করেছে। এর মধ্যে ৫ লাখ ১১ হাজার ৫৪০টি গরুর চামড়া এবং ১৬ হাজার ১৩৬টি ছাগলের চামড়া সংগ্রহ করা হয়েছে।