সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন ইরানের প্রেসিডেন্ট, দাবি গণমাধ্যমের

City
News
ডেস্ক নিউজ ০১ জুন ২০২৬, ০৩:১৯ PM

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

Advertisement

রোববার (৩১ মে) বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। তবে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কিংবা ইরান কর্তৃপক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার পদত্যাগপত্রে অভিযোগ করেছেন যে, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সরকার ও প্রেসিডেন্টকে কার্যত দূরে রাখা হয়েছে। এর ফলে সৃষ্ট ক্ষমতার শূন্যতায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অভ্যন্তরের কট্টরপন্থি গোষ্ঠীগুলো প্রভাব বিস্তার করেছে বলেও তিনি উল্লেখ করেছেন।

সূত্রের দাবি অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে সরকার পরিচালনা এবং সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন পেজেশকিয়ান। এ কারণে তিনি অবিলম্বে পদত্যাগের অনুমোদন চেয়েছেন বলে দাবি করা হয়েছে।

তবে পদত্যাগপত্রটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কিংবা তার কার্যালয় থেকেও এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, সরকার ও দেশটির সামরিক-নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে কয়েক মাস ধরে চলা টানাপোড়েনের মধ্যেই এ ঘটনা সামনে এসেছে। এর আগে একই সংবাদমাধ্যম দাবি করেছিল, আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের বিভিন্ন ক্ষমতা সীমিত করেছে এবং সরকারের গুরুত্বপূর্ণ কিছু খাতে নিজেদের প্রভাব বাড়িয়েছে।

সূত্রগুলোর দাবি, এ পরিস্থিতির কারণে পেজেশকিয়ানের প্রশাসন রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থার মুখে পড়েছে। এতে কূটনৈতিক উদ্যোগ এবং মন্ত্রিসভায় কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রমও বাধাগ্রস্ত হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

জানা যায়, তখন থেকে পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার আগপর্যন্ত যুদ্ধকালীন পরিস্থিতি ও দেশের অভ্যন্তরীণ নীতিনির্ধারণের নিয়ন্ত্রণ ছিল আইআরজিসির হাতে। সেই থেকে দেশটির রাজনীতি ও সরকারের অভ্যন্তরে নেতৃত্ব নিয়ে চলছে টানাপোড়েন। তবে ভেতরের বিভেদ প্রকাশ্যে আসতে দেয়নি আইআরজিসির কর্মকর্তারা।