সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
বিশেষ সংবাদ, সারাদেশ

বাবা-মায়ের পাশে চিরশায়িত হবেন তোফায়েল আহমেদ

City
News
ডেস্ক নিউজ ০২ জুন ২০২৬, ০২:২১ PM

ভোলা প্রতিনিধি, ক্রাইম জনতা 

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদকে তার বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হবে।

Advertisement

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভোলা সরকারি স্কুল মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করার কথা জানিয়েছে পরিবার।

ভোর থেকেই ভোলার কোরালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সোমবার বিকেলে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

স্বজন ও স্থানীয় বাসিন্দারা বলেন, তোফায়েল আহমেদের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনের একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা হিসেবে তিনি প্রায় ছয় দশক ধরে জাতীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন।

গত কয়েক বছর ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্ট্রোকের পর তার চলাফেরা সীমিত হয়ে পড়ে এবং দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।

পারিবারিক কবরস্থানে কবর খননের কাজ করছেন আবু তাহের। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে তিনি এলাকায় কবর খননের কাজ করছেন। তিনি বলেন, তোফায়েল আহমেদের বাবা-মা ও পরিবারের অনেক সদস্যের কবর তিনি খুঁড়েছেন। আজ তার কবর খুঁড়তে গিয়ে খারাপ লাগছে।

১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকাবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন।

১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেন তোফায়েল আহমেদ। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। একই বছরের ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি দেওয়ার আয়োজনের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।