সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
বিশেষ সংবাদ, সারাদেশ

ব্যতিক্রমী সাংবাদিকতায় এগিয়ে যাবে আগামীর সময়: মন্ত্রী আরিফুল হক

City
News
ডেস্ক নিউজ ০৪ জুন ২০২৬, ০৫:০৯ PM

সিলেট প্রতিনিধি, ক্রাইম জনতা 

সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমেই গণমাধ্যম মানুষের আস্থা অর্জন করতে পারে বলে মনে করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার প্রত্যাশা, দায়িত্বশীল ও ব্যতিক্রমী সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দৈনিক আগামীর সময়।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে আগামীর সময়ের সিলেট অফিস উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। 

তার মতে, ‘গণমাধ্যম সমাজের উন্নয়ন, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

আগামীর সময়ের ‘মেকআপ-গেটআপ চমৎকার’ বলে মন্তব্য করেন আরিফুল হক। ‘পত্রিকাটি সংবাদ পরিবেশনেও ভিন্নমাত্রা যোগ করেছে। আগামীর সময় মানুষের কথা বলছে। এই ধারা অব্যাহত থাকলে আগামীর সময় বাংলাদেশের সংবাদপত্র জগতে শিগগিরই নিজের অবস্থান তৈরি করে নেবে’- আশা প্রকাশ করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানালেন, প্রবাসী অধ্যুষিত সিলেট দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে প্রবাসী বিনিয়োগ বাড়ানো, দক্ষ জনশক্তি তৈরি এবং প্রবাসীদের জন্য সেবা সহজীকরণের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করবে সরকার।

সিলেট অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিকশিত করতে প্রবাসী বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও জানালেন মন্ত্রী।

সিলেটের তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘সরকার দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করছে। কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।’

তরুণদের উদ্দেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর কথা, ‘শুধু চাকরিপ্রত্যাশী না হয়ে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ায় প্রতিশ্রুতিবদ্ধ।’

এর আগে ফিতা কেটে সিলেট অফিসের উদ্বোধন করেন সিলেট-৬ আসনের এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে ছিলেন আগামীর সময়ের আবাসিক সম্পাদক আহমেদ নুর, নিজস্ব প্রতিবেদক আব্দুল আহাদ, মাল্টিমিডিয়া রির্পোটার আজাদুর রহমান ও স্থানীয় সাংবাদিকরা। মন্ত্রীর সঙ্গে ছিলেন ব্যবসায়ী মিজানুর রহমান, এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজারসহ অনেকে।