সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
বিশেষ সংবাদ, সারাদেশ

ফেসবুকে আমার কোনো আইডি নেই: সেলিনা হায়াৎ আইভী

City
News
ডেস্ক নিউজ ০৫ জুন ২০২৬, ০৭:১২ PM

নিউজ ডেস্ক, ক্রাইম জনতা 

ফেসবুকে নিজের কোনো আইডি নেই বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।

Advertisement

শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে এশিয়া পোস্টকে তিনি এ কথা জানান। সম্প্রতি তার নাম সম্বলিত আইডি থেকে বিভিন্ন পোষ্ট সামনে আসায় তিনি বিষয়টি স্পষ্ট করেন।

এক বছরের বেশি কারাভোগের পর গত বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান সেলিনা হায়াৎ আইভী। কারামুক্তির পর ফেসবুকে ছড়িয়ে পড়ে তিনি নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। প্রায় ১৩ ঘণ্টা আগে ‘Dr. salina hayat ivy’ নামে ওই আইডিটি মেটা ভেরিফায়েড হয়।

এ বিষয়ে সেলিনা হায়াৎ আইভী মিডিয়াকে বলেন, ‘ফেসবুকে আমার কোনো অ্যাকাউন্ট বা প্রোফাইল নেই। কে বা কারা আমার নামে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য প্রচার করছে, এসব পেজ থেকে যেসব বক্তব্য প্রচার হচ্ছে তা আমার কথা নয়।’

তিনি আরও বলেন, ‘আমি কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমার নামে ফেসবুকে একটি পেজ ভ্যারিফাইড করা হয়েছে। কে বা কারা এটা করেছে সে বিষয়ে আমি অবগত নই। কোনো বিশেষ গোষ্ঠী ষড়যন্ত্রমূলকভাবে এসব কাজ করছে বলে আশঙ্কা করছি। তাই এ বিষয়ে সবাই সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে কয়েকটি মামলায় জামিন পাওয়ার পরও নতুন মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান (মেয়র) নির্বাচিত হন। ২০১১ সালে পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হলে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। পরে ২০১৬ ও ২০২২ সালের নির্বাচনেও জয়ী হয়ে টানা তিন মেয়াদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন।