সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
সারাদেশ

গাজীপুরে পুলিশ বক্সে ঢুকে সাংবাদিকের ওপর হামলা, যুবক আটক!

City
News
ডেস্ক নিউজ ০৭ জুন ২০২৬, ০২:৩৫ AM

গাজীপুর প্রতিনিধি, ক্রাইম জনতা //

গাজীপুরে সংবাদ সংগ্রহের সময় ট্রাফিক পুলিশ বক্সে ঢুকে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ জুন) সকালে গাজীপুরের চন্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাংবাদিক হোসাইন আলী বাবু স্টার নিউজের গাজীপুরের প্রতিবেদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিয়ে সংবাদ সংগ্রহ করছিলেন হোসাইন আলী বাবু। লাইভ সম্প্রচার শেষ করে তিনি চন্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সে বসে ভিডিও ফুটেজ সম্পাদনার কাজ করছিলেন। এ সময় এক যুবক হঠাৎ বক্সে ঢুকে তার ওপর হামলা চালায়।

সাংবাদিকের চিৎকার শুনে দায়িত্বরত এক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ জুয়েল। তার বাড়ি নরসিংদী জেলায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একটি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে হামলার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।

এ বিষয়ে বাসন মেট্রো থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ এবং আটক ব্যক্তির সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।