সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
ক্রাইম স্পেশাল, সারাদেশ

পাহাড় কেটে মাটি বিক্রি, ইউপি সদস্যকে জরিমানা

City
News
ডেস্ক নিউজ ১৩ জুন ২০২৬, ০৯:২২ AM

হবিগঞ্জ প্রতিনিধি। ক্রাইম জনতা //

হবিগঞ্জের বাহুবলে পাহাড় কেটে লাল মাটি বিক্রির অভিযোগে এক ইউপি সদস্যকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে তাকে বরখাস্তের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর কথা জানিয়েছে প্রশাসন।

শুক্রবার বিকালে উপজেলার মধুপুর চা-বাগানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাহুবলের ইউএনও উজ্জ্বল রায়। এ সময় সাতকাপন ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমেদকে (৫২) সাজা দেওয়া হয়।

এদিন রাত পৌনে ১১টা পর্যন্ত তিনি বাহুবল মডেল থানার হাজতে ছিলেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন ইউএনও।

ইউএনও উজ্জ্বল রায় বলেছেন, শামীম আহমেদ দীর্ঘদিন ধরে মধুপুর চা-বাগানের বিভিন্ন পাহাড়ি টিলা কেটে লাল মাটি বিক্রি করে আসছিলেন। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতির অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী এ দণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দায়িত্বে থাকতে পারেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।