সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
বিশেষ সংবাদ, সারাদেশ

গাজীপুরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ!

City
News
ডেস্ক নিউজ ১৮ জুন ২০২৬, ০৩:৩৮ PM

গাজীপুর প্রতিনিধি। ক্রাইম জনতা //

গাজীপুরের কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় পানি পান করার পর অসুস্থ হয়ে পড়েছেন শতাধিক শ্রমিক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা এলাকার ড্রেসম্যান লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ শ্রমিকদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

শ্রমিকরা জানালেন, সকালে কাজে যোগ দেওয়ার পর তারা কারখানার সরবরাহ করা পানি পান করেন। কিছুক্ষণ পরেই তাদের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। অসুস্থ শ্রমিকের সংখ্যা বেড়ে গেলে কারখানায় ছড়িয়ে পড়ে উদ্বেগ। পরে তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায় কর্তৃপক্ষ।

অসুস্থ কয়েকজন শ্রমিক জানালেন, পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করতে শুরু করেন।

ড্রেসম্যান লিমিটেডের এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে ৪০-৫০ জন শ্রমিকের অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে টানা বৃষ্টির কারণে আশপাশে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কিছু পানির উৎস দূষিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কারখানার নিজস্ব পানির সরবরাহ ব্যবস্থায় কোনো সমস্যা পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলামের ভাষ্য, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পানির নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।