সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
ক্রাইম স্পেশাল, জাতীয়

রাজধানীতে রমনা ফিলিং স্টেশনকে ২ লাখ টাকা জরিমানা!

City
News
ডেস্ক নিউজ ০৮ জুলাই ২০২৬, ০৫:০৪ PM

সৈকত মনি। দৈনিক ক্রাইম জনতা //

গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর রমনা ফিলিং স্টেশনকে দুই লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে পাম্পটির দুটি ত্রুটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ের রমনা ফিলিং স্টেশনে বিএসটিআইর মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে। অভিযানে পাম্পটির তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, ডিজেলের দুটি ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৮৭০ মিলিলিটার ও ১০০ মিলিলিটার করে কম জ্বালানি দেওয়া হচ্ছিল।

এ ঘটনায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী পাম্প কর্তৃপক্ষকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি গ্রাহকদের স্বার্থে ত্রুটিপূর্ণ দুটি ডিসপেন্সিং ইউনিট তাৎক্ষণিকভাবে সিলগালা করে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইর পরিদর্শক (মেট্রোলজি) দাঈয়ান এসহাক শরীফ এবং ফিল্ড অফিসার (সিএম) মো. শহিদুল আলম।

বিএসটিআই জানায়, জ্বালানি তেল, ওজন ও পরিমাপে কারচুপি রোধে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।