সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
জাতীয়, বিশেষ সংবাদ

চট্টগ্রামে হাঁটু পানিতে নেমে রেললাইন পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

City
News
ডেস্ক নিউজ ০৮ জুলাই ২০২৬, ০৫:২১ PM

চট্টগ্রাম ব্যুরো। দৈনিক ক্রাইম জনতা //

কয়েক দিনের টানা ভারি বর্ষণের ফলে জলাবদ্ধতায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের ষোলশহর ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী প্রায় ৫০০ মিটার রেললাইন পানির নিচে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এ এলাকা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হাঁটুসমান পানিতে নেমে রেললাইনের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন প্রতিমন্ত্রী।

বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ জানায়, কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রেললাইনের প্রায় ৫০০ মিটার অংশ প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে যায়। প্রতিমন্ত্রী পরিদর্শনের সময়ও সেখানে দেড় ফুটের মতো পানি ছিল।

এ সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা রেল চলাচলের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, জলাবদ্ধতার কারণ এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে রেললাইনের কোনো কাঠামোগত ক্ষতি হয়নি। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ট্রেন চলাচল শুরু করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে প্রচলিত নিয়ম অনুযায়ী টিকিটের মূল্য ফেরত নিতে পারবেন। আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে।