সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
ক্রাইম স্পেশাল, বিশেষ সংবাদ, সারাদেশ

ঘুষের বিনিময়ে বদলির অডিও ফাঁস, ঝালকাঠির নতুন এসপিকে পুলিশ সদর দফতরে তলব!

City
News
ডেস্ক নিউজ ০৮ জুলাই ২০২৬, ০৫:৩৪ PM

অনুসন্ধানী প্রতিবেদক। দৈনিক ক্রাইম জনতা //

২ কোটি ১০ লাখ টাকা ঘুষের বিনিময়ে বদলির চুক্তি সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে পুলিশ সদর দফতরে তলব করা হয়েছে।

পুলিশ সদর দফতরের একটি সূত্র বুধবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, ঝালকাঠির নতুন এসপি হিসেবে যোগদানের মাত্র চার ঘণ্টার মধ্যেই পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) নির্দেশে তিনি ঢাকায় ফিরে যান।

গত ৫ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে মোহাম্মদ বদরুল আলম মোল্লাকে ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এরও আগে তিনি ট্যুরিস্ট পুলিশে কর্মরত ছিলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে শোনা যায়, হামিদ নামে এক যুবক মোহাম্মদ বদরুল আলম মোল্লার সঙ্গে কথা বলছেন। তাদের কথোপকথনে বদরুলের বদলি নিয়ে যে টাকার চুক্তি হয়েছে, সে বিষয়ে বারবার ইঙ্গিত করেন ওই যুবক।

ছড়িয়ে পড়া অডিও ক্লিপে হামিদ নামে ওই যুবক বারবার বলেন, এক বড় ভাইয়ের মাধ্যমে এ বদলি হয়েছে এবং তিনি বদরুলকে দেওয়া আশ্বাস রেখেছেন। তবে অডিওতে শোনা যায়, বদলির আদেশ হওয়ার পর বদরুল টাকা দিতে অস্বীকৃতি জানান।

তবে এ বিষয়ে মোহাম্মদ বদরুল আলম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি।

উল্লেখিত বিষয়টির উপর প্রশাসনের তদন্ত বিভাগ সঠিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।