সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
ক্রাইম স্পেশাল, বিশেষ সংবাদ, সারাদেশ

খালে ব্রিজ আছে, সড়ক নেই: সুন্দরগঞ্জে চরম ভোগান্তিতে এলাকাবাসী

City
News
ডেস্ক নিউজ ০৮ জুলাই ২০২৬, ০৫:৪৯ PM

গাইবান্ধা প্রতিনিধি। দৈনিক ক্রাইম জনতা //

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বাড়াইকান্দি গ্রামের একটি খালের ওপর প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি সেতু। তবে দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেটি ব্যবহার করতে পারছেন না এলাকাবাসী। বাধ্য হয়ে বাঁশ ও কাঠের অস্থায়ী সাঁকো দিয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সম্প্রতি উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাড়াইকান্দি এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেতুর নির্মাণকাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। সেতুর দুই প্রান্তে গভীর গর্ত ও অসমতল জায়গা থাকায় এলাকাবাসী নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন। সময়ের সঙ্গে সেটিও নড়বড়ে হয়ে পড়েছে। ফলে মোটরসাইকেল, অটোরিকশাসহ কোনো যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। এমনকি পায়ে হেঁটেও পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীরা। অনেককে সাইকেল কাঁধে নিয়ে সাঁকো পার হয়ে স্কুল-কলেজে যেতে দেখা গেছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পের নকশা ও চুক্তি অনুযায়ী সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণের কথা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা সম্পন্ন না করেই বিল তুলে নিয়েছে। প্রায় তিন মাস আগে সেতুর মূল নির্মাণকাজ শেষ হলেও এখনো সংযোগ সড়ক নির্মাণে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়কে একাধিকবার জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫–২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের অর্থায়নে বাড়াইকান্দি খালের ওপর ৫০ ফুট দৈর্ঘ্য ও ১৪ ফুট প্রস্থের সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজের দায়িত্ব পায় রামিম এন্টারপ্রাইজ। চলতি বছরের জানুয়ারিতে কাজ শুরু হয়ে জুনে মেয়াদ শেষ হয়। প্রকল্প অনুযায়ী সেতুর উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণেরও কথা ছিল।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম রফিক বলেন, কোটি টাকার সেতু হয়েছে, কিন্তু ওঠার রাস্তা নেই। ছোট ছোট শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হয়ে স্কুলে যায়।

কলেজশিক্ষার্থী আরিফুর রহমান বলেন, বর্ষায় সাঁকো আরও পিচ্ছিল হয়ে পড়ে। দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে এই সেতুর কোনো সুফল আমরা পাব না।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রামিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জিয়াউর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মশিউর রহমানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি বলেন, খালে পানি থাকায় সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণে কিছুটা বিলম্ব হয়েছে। ঠিকাদারকে দ্রুত বাকি কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টির উপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।