সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
সারাদেশ

ধানের চারায় গজিয়েছে শীষ, ডিজেল সংকটে দিশেহারা কৃষক

City
News
ডেস্ক নিউজ ২৩ এপ্রিল ২০২৬, ০৬:০৭ PM

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় চলতি ইরি-বোরো মৌসুমে সেচ কাজে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত ডিজেল না পাওয়ায় উপজেলার ৩৮৫টি সেচ পাম্প চালানো নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। সঠিক সময়ে জমিতে পানি দিতে না পারায় বোরো ধানের কাঙ্ক্ষিত ফলন ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় হাজারো কৃষক।

 

অন্যদিকে উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের শীষ বের হতে শুরু করেছে। ভালো ফলন পেতে এই অবস্থায় সেচ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন কৃষকরা।

 

উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, চলতি মৌসুমে ৩ হাজার ১৬৫ হেক্টর জমিতে ইরি-বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। উপজেলার ৪৪৯টি সেচ পাম্পের মধ্যে ৩৮৫টিই ডিজেল চালিত। কৃষকদের অভিযোগ, স্থানীয় ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় তাঁরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী খোলা বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে ডিজেল বিক্রি করছেন।

সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে ধানের শীষ বের হতে শুরু করেছে। বনসেমন্ত গ্রামের কৃষক হিরন হাওলাদার বলেন, ৬০ শতক জমিতে আবাদ করেছি। বালিগাঁও থেকে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৫ লিটার তেল ৬০০ টাকা দিয়ে আনতে হয়েছে। একই কথা জানান হাড়িদিয়া গ্রামের নুরু মিস্ত্রি ও পালগাঁও গ্রামের রতন শিকদারেরও।

 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কলিকাতা ভোগদিয়া এলাকার ‘মেসার্স সাকুরা ফিলিং স্টেশন-২’-এ গিয়ে দেখা যায়, ডিজেল নিতে কৃষকদের দীর্ঘ লাইন। কৃষকদের অভিযোগ, পাম্পে তেল মজুত থাকলেও স্টাফরা তাদের ফিরিয়ে দিচ্ছেন এবং রাতে ড্রামে করে কালোবাজারে তেল বিক্রি করছেন। এ সময় পাম্পের কর্মকর্তাদের কৃষকদের সঙ্গে অসদাচরণ করতেও দেখা যায়।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসান উদ দৌলা দ্রুত ওই ফিলিং স্টেশনে উপস্থিত হন। তিনি পর্যাপ্ত ডিজেল মজুত দেখতে পেয়ে কৃষকদের মাঝে তেল বিতরণের নির্দেশ দেন। তিনি বলেন, ‘তেল না দেওয়ার অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। যা তেল আছে তা রেশনিং পদ্ধতিতে দেওয়া সম্ভব। অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের আগে তেল দেওয়ার নির্দেশনা দিয়েছি। আগামী ২-৩ দিনের মধ্যে কৃষকদের আবেদনের ভিত্তিতে ডিজেল ক্রয়ের প্রত‍্যায়নপত্র দেওয়া হবে।’