সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
জাতীয়, বিশেষ সংবাদ, সারাদেশ

মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরা, কোনো সূত্র পেলো না প্রশাসন!

City
News
ডেস্ক নিউজ ১৪ জুলাই ২০২৬, ০৪:৫২ AM

বিশেষ প্রতিনিধি। দৈনিক ক্রাইম জনতা //

বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহরকে উদ্দেশ্য করে ছুড়ে মারা হয়েছে ইটের টুকরা। সোমবার সকাল ৮টা ৩৬ মিনিটের দিকে সদর উপজেলার সাধুর ব্রিজ এলাকার ঘটনা এটি। এতে অক্ষত ছিল নিরাপত্তা বহরে থাকা সেই গাড়িটি। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নাকি কোনো দুর্বৃত্তদের কাজ, তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন। যদিও রাত পর্যন্ত সেই ইট কে, কীভাবে ছুড়ে মেরেছে বা অন্য কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে কি না, তা নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা।

এ ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত বরিশালের এই সফরে ঘিরে তাকে অভ্যর্থনা জানাতে মহাসড়কের দুই পাশে বিএনপি নেতাকর্মীদের ভিড়। সকাল সাড়ে ৮টার পরে গাড়িবহরটি সাধুর ব্রিজ এলাকায় পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা বাসটি যাওয়ার পরপরই স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) একটি গাড়ির সামনের উইন্ডশিল্ডে ইটের টুকরা এসে পড়ে। এ সময় প্রধানমন্ত্রীর বাসের সামনে ও পেছনে ছিল একাধিক নিরাপত্তা যানবাহন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে। তাদের প্রত্যাশা, যে বা যারাই এই কাজটি করে থাকুক, তাকে বা তাদের দ্রুতই আনা হবে আইনের আওতায়।

এ বিষয়ে রাতে মোবাইল ফোনে কথা হয় মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর আলমের সঙ্গে। তিনি মিডিয়াকে বলেন, ‘কে বা কারা প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটটি নিক্ষেপ করেছে, তাকে ধরার জন্য অব্যাহত রয়েছে আমাদের অভিযান। এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটি কেউ ইচ্ছাকৃতভাবে নিক্ষেপ করেছে, নাকি কোনো যানবাহনের চাকায় চাপা পড়ে গাড়ির ওপর এসে লেগেছে ইটের টুকরা।’ 

উল্লেখিত বিষয়টি খুবই গভীর এবং উদ্বেগের বলে মন্তব্য করেছেন, এটিভি সংবাদের সম্পাদক এস এম জামান। তিনি বলেন, অবশ্যই সঠিক তদন্ত সাপেক্ষে বিষয়টি উদঘাটিত হবে এবং চিন্তা চেতনার অবসান ঘটবে।