সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
বিশেষ সংবাদ

ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে রোগীর মৃত্যু!

City
News
ডেস্ক নিউজ ৩১ জুলাই ২০২৬, ০২:১১ PM

সৈকত মনি। দৈনিক ক্রাইম জনতা /

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে প্রবাসীর স্ত্রী এক রোগীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে নতুন ভবনের ৮ তলা থেকে লাফ দেন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত রোগীর নাম রিয়া বেগম (২০)। তিনি পাবনার সদর থানার ভাদুরডাঙ্গি গ্রামের লতিফ মল্লিকের মেয়ে। তার স্বামীর নাম আল আমিন। তিনি সিঙ্গাপুর প্রবাসী।

নিহতের বাবা কৃষক লতিফ মল্লিক জানিয়েছেন, তিন দিন আগে মেয়েকে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

তার ভাষ্য, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে জানান, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে’। আমি দৌড়ে গিয়ে যেতে যেতেই মেয়ে লাফ দিয়ে নিচে পড়ে যায়। সবাই তাকে লাফ দিতে নিষেধ করলেও সে কারো কথা না শুনে লাফ দিলে নিচে থাকা একটি প্রাইভেট কারের উপরে পড়ে গুরুতর আহত হয়।

পরে ঢামেকের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লতিফ মল্লিক আরও জানান, এসএসসি পাসের পর প্রায় সাড়ে চার বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে রিয়ার বিয়ে হয়। দুই বছর আগে রিয়ার স্বামী দেশে ফিরে আবার চলে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিয়েও সন্তান না হওয়ায় ধীরে ধীরে রিয়ার মানসিক সমস্যা দেখা দেয়। গত প্রায় ১০ দিন ধরে তার আচরণ আরও অস্বাভাবিক হয়ে ওঠে। সে প্রায়ই অসংলগ্ন কথা বলতো। জিহ্বায় ঘা ও শারীরিক অন্যান্য সমস্যার চিকিৎসার জন্যও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে।