গফরগাঁওয়ে ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, বন্ধ ঢাকা-ময়মনসিংহ রেলপথ
ময়মনসিংহ প্রতিনিধি। দৈনিক ক্রাইম জনতা/
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ারকারসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেছেন, জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে ঢোকার আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দের পর ইঞ্জিনের পেছনের চারটি বগি লাইনচ্যুত হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাস্থলে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও উদ্ধারকারী (রিলিফ) ট্রেন পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!