গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ আটক
ওবায়দুল কবির। দৈনিক ক্রাইম জনতা /
গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন ও ২৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৫) কে আটক করেছে টঙ্গী থানা পুলিশ। মিজান চার মামলার আসামি এবং ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী। পুলিশের দাবি, উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে টঙ্গী বাটা গেটসংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের সামনে থেকে মিজানকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত মিজান হাজী মাজার এলাকার আতাব উদ্দিন ওরফে জানু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে দুটি মাদক মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা ও অন্য একটি মামলাসহ মোট চারটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বর্তমান সরকারের জোরালো নিষেধাজ্ঞা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। সরকারের এই দিক নির্দেশনা মেনে দেশের সিংহভাগ প্রশাসন কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন, দৈনিক ক্রাইম জনতা পত্রিকার সম্পাদক এস এম জামান। তিনি বলেন, সারাদেশ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনের বাইরেও জনসাধারণকে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ!