বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে শেষ বিদায়! গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ আটক আজ দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা! প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা! পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে শেষ বিদায়! গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ আটক আজ দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা! প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা! পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
জাতীয়, বিশেষ সংবাদ

আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক

City
News
ডেস্ক নিউজ ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ AM

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম হাতে নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল
মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথাই জানালেন সচিব সাইদুর রহমান খান।

দুদক সচিব বলছিলেন, ‘অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই অভিযোগের বিষয়ে পরবর্তী ধাপে যাওয়া হয়েছে। তবে অনুসন্ধান এখনো শেষ হয়নি। তদন্তে যে তথ্য-উপাত্ত পাওয়া যাবে, তার ভিত্তিতেই পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হবে।’

দুদকের নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই জানিয়ে তিনি বললেন, অভিযোগের সত্যতা যাচাই করে আইন ও অনুসন্ধান প্রক্রিয়া অনুযায়ী নেওয়া হবে সব ব্যবস্থা।

আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনার বিষয়ে জানতে চাইলে সাইদুর রহমান খান বলেন, ‘বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। দুদক কীভাবে কাজ করছে, সেটি পর্যবেক্ষণ করলেই বিষয়টি স্পষ্ট হবে। অনুসন্ধানের কার্যক্রম দেখলেই বোঝা যাবে, দুদক কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে কি না।’

অনুসন্ধান শেষে প্রতিবেদন পাওয়ার পর অভিযোগের বিষয়ে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে, জানালেন তিনি।

অভিযোগে বিদেশে অর্থ পাচারের বিষয় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে দুদক সচিব জানালেন, আইনি প্রক্রিয়ায় প্রয়োজন হলে বিদেশে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলআর) পাঠানো হবে। অভিযোগের সত্যতা যাচাই করে সারবত্তা পাওয়া গেলেই পরবর্তী ধাপে এগোবে দুদক।