বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে শেষ বিদায়! গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ আটক আজ দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা! প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা! পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে শেষ বিদায়! গাজীপুরের টঙ্গীতে কোটি টাকার হেরোইন ও ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ আটক আজ দুপুরের মধ্যে ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়ের আভাস কক্সবাজারে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখল, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা! প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা! পদত্যাগ করেছেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
সারাদেশ

নরসিংদীতে প্রেমিককে কুপিয়ে জখম, ক্ষোভে প্রেমিকার চাচা-ফুফুর বাড়িতে আগুন!

City
News
ডেস্ক নিউজ ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৩১ PM

অনুসন্ধানী প্রতিবেদক, ক্রাইম জনতা // 

নরসিংদীতে প্রেমিকার ভাইসহ পরিবারের লোকজনের এলোপাথাড়ি কোপে সাজ্জাত হোসেন নামের এক যুবক গুরুতর আহত হন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকের স্বজনরা প্রেমিকার চাচা ও ফুফুর বাড়িতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৬ এপ্রিল) রাতে নরসিংদীর মাধবদীর খরমুদ্দি এলাকায় এই ঘটনা ঘটে।

আহত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২) পৌর এলাকার খরমুদ্দি মহল্লার মাহতাব মিয়ার ছেলে। ঘটনার পর তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আহত সাজ্জাদের স্বজন ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই খরমুদ্দি এলাকার যুবক সাজ্জাদের সঙ্গে একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের (১৭) প্রেম রয়েছে। সম্প্রতি ফারজানা সাজ্জাদের সঙ্গে পালিয়ে গেলে তার পরিবার সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানায়। তারা মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। রোববার সকালে মেয়ে আবারও প্রেমিক সাজ্জাদের কাছে চলে গেলে ফারজানার ভাই ও চাচাসহ কয়েকেজন সাজ্জাদের এলাকায় গিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। সেখান সাজ্জাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাজ্জাদের পরিবারের লোকজন ফারজানার বাবার বাড়ি, তার চাচা ও ফুফুসহ মোট চারজনের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এমনি ফায়ার সার্ভিসের আসার পথেও বাধা সৃষ্টি করে। ফলে সবগুলো বাড়ি আসবাপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়।

মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান বলেন, খবর পেলেও ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের বাধায় অগ্নি নির্বাপণ কাজে অংশ নিতে পারেনি। ফলে চারটি বাড়ির প্রায় সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, প্রেম সংক্রান্ত বিরোধের জেরে একজনকে কুপিয়ে আহতের ঘটনা ঘটে। এরই জেরে মাধবদীতে ওই কিশোরীর বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখার পাশাপাশি অপরাধীদের ধরতে কাজ করছে। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।