সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
ক্রাইম স্পেশাল, সারাদেশ

আশুলিয়ায় শত বছরের নয়নজুলি খাল দখল করে ফ্যান্টাসি কিংডমের অবৈধ কর্মকান্ড!

City
News
ডেস্ক নিউজ ০৫ মে ২০২৬, ১২:৫২ PM

আশুলিয়া প্রতিনিধি, ক্রাইম জনতা //

ঢাকার আশুলিয়া এলাকায় শত বছরের পুরনো সরকারি নয়নজুলি খাল দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। একই সঙ্গে দেশের অন্যতম বিনোদন কেন্দ্র ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষ খালের জায়গায় ড্রেন নির্মাণ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) সরেজমিনে দেখা যায়, প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নয়নজুলি খালটির একটি বড় অংশ দখল হয়ে গেছে। বিশেষ করে ফ্যান্টাসি কিংডমের ভেতরে খালের জায়গায় বড় আকারের ড্রেন নির্মাণের কাজ চলছে, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, খালটি দ্রুত উদ্ধার না করা হলে এবং ড্রেন নির্মাণ বন্ধ না হলে আগামী ১০ বছরের মধ্যে জামগড়া এলাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ জলাবদ্ধতায় পড়তে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের দাবি, জনস্বার্থ বিবেচনায় তারা নিজস্ব অর্থায়নে বিকল্প ড্রেন নির্মাণ করছে, যাতে পানি নিষ্কাশন ব্যবস্থা সচল থাকে।

এদিকে অভিযোগ রয়েছে, খালটির দুই পাশে ইতোমধ্যে বাড়িঘর, মসজিদ, মন্দিরসহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলে প্রভাবশালীরা দীর্ঘদিন ধরে খালটি দখল করে রেখেছে। স্থানীয়দের মতে, এসব দখলদারদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে।

ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মো. সালাউদ্দিন বাবু জানিয়েছেন, খুব শিগগিরই আশুলিয়ার সরকারি নয়নজুলি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসী জানান, সাভার-আশুলিয়া অঞ্চলে ফুটপাত দখল, ঝুট ও নেট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।