সৌদি থেকে এলো এক লাখ টন তেল, বিকেলে চালু হবে ইস্টার্ন রিফাইনারি
নিউজ ডেস্ক, ক্রাইম জনতা //
সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে পৌঁছেছে। তেলবাহী ‘এমটি নাইনেমিয়া’ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। সব ঠিক থাকলে আজ বিকেল ৫টার পর আবার শুরু হবে পরিশোধন কার্যক্রম।
এর মাধ্যমে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি ফের পরিশোধন কার্যক্রম চালু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেল থেকে এ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে ইস্টার্ন রিফাইনারি পিএলসির উপমহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান বলেন, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের (ক্রুড অয়েল) একটি চালান দেশে পৌঁছেছে। সব ঠিক থাকলে আজ বিকেল ৫টার পর পরিশোধন কার্যক্রম আবার শুরু হবে।
তিনি জানান, প্রথমে দিনে প্রায় সাড়ে তিন হাজার টন তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কারিগরি সমন্বয়ের প্রয়োজনে উৎপাদন কম রাখা হচ্ছে। পরে ধীরে ধীরে বাড়ানো হবে।
উপমহাব্যবস্থাপক জানান, শোধনাগারের জন্য সৌদি আরব থেকে আসা ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করেছে। এতে এক লাখ ৯৪ টন অপরিশোধিত তেল রয়েছে।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, সৌদি থেকে অপরিশোধিত তেলের একটি চালান এসেছে দেশে। পরিকল্পনা অনুযায়ী পরিশোধন কার্যক্রম শুরু হবে আজ বিকেল থেকে।
সূত্র জানায়, বর্তমান যে পরিমাণ তেল মজুত রয়েছে, তা দিয়ে আনুমানিক ২০ থেকে ২৫ দিন পরিশোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। আগামী ২০ মে অপরিশোধিত তেলের চালান আসার সম্ভাবনা রয়েছে। ১০ থোক ১২ মের মধ্যে সৌদি আরব থেকে নতুন চালান লোডিং হলে সরবরাহে আর বিঘ্ন ঘটবে না। পরের চালানেও প্রায় এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আসতে পারে। তবে তা জাহাজের সক্ষমতার ওপর নির্ভর করে।
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!