রাজশাহী রেলগেইট থেকে এক মাদ্রাসা ছাত্র উদ্ধার
সাজেদুর রহমান, ব্যুরো প্রধান-রাজশাহী //
রাজশাহী রেলগেইট থেকে পুলিশের সহযোগিতায় এই মুহুর্তে মাদ্রাসার এক শিশুকে উদ্ধার করে তার অভিভাবকদের সাথে কথা বলে মাদ্রাসায় পাঠানো হচ্ছে। ছেলেটির নাম আরাফাত।
বাবার নাম জুয়েল। বাসা নওগাঁ জেলার খাস নওগাঁ শহরে। সে মোহনপুর উপজেলার আমগাছী শিয়ালকোলা মাদ্রাসায় নাজেরা বিভাগের একজন ছাত্র। সে রাগ করে মাদ্রাসা থেকে নওগাঁ যাবার উদ্দেশ্যে পালিয়ে আসে। ভুল করে রেলগেটে চলে এসে একস্হানে বসে কান্না করে। পরে তাকে বোয়ালিয়া থানার এসআই মাহমুদ উদ্ধার করে এবং বাচ্চাটির পরিচয় ও ঠিকানাসহ বিস্তারিত জানার পরে তার অভিভাবক ও মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করে।
পরবর্তীতে এসআই মাহমুদ ও সন্দীপের সহযোগিতায় সিএনজি স্ট্যান্ডের মাস্টার মামুন বাচ্চাটিকে পরিচিত সিএনজি চালকের সাথে দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেয়।
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!