সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
জাতীয়, বিশেষ সংবাদ

নিউজ পোর্টাল এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে দেশজুড়ে আয়োজন

City
News
ডেস্ক নিউজ ১১ মে ২০২৬, ০৬:০৫ PM

নিউজ ডেস্ক, ক্রাইম জনতা //

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে আজ সোমবার (১১ মে) যাত্রা শুরু করছে জাতীয় অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’।

এ উপলক্ষে রাজধানীর পল্টনের তোপখানা রোডে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বর্ণাঢ্য আয়োজন। রাজধানীর বাইরেও জেলায় জেলায় বিশেষ উদ্বোধনী আয়োজন করা হয়েছে।

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখরিত এশিয়া পোস্টের প্রধান কার্যালয়।

ঢাকার বাইরে বন্দরনগরী চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহেও বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। জেলায় জেলায় আয়োজিত অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছেন স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীরা।

এর আগে গত ১ ফেব্রুয়ারি এশিয়া পোস্টের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আজ তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কেক কেটে যাত্রা শুরু করেন জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট।

জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্টের সম্মানিত সম্পাদক ও প্রকাশক পলাশ মাহমুদসহ প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, দৈনিক ক্রাইম জনতা পত্রিকার সম্পাদক এস এম জামান। তিনি বলেন, দেশ ও জাতির স্বার্থে অনলাইন নিউজ পোর্টাল এশিয়া পোস্ট হবে দেশের সর্বোচ্চ নিরপেক্ষ গণমাধ্যম। এ প্রতিষ্ঠানের সফলতার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইলেন সম্পাদক এস এম জামান।