সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
জাতীয়, বিশেষ সংবাদ

হাম মোকাবিলায় বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ

City
News
ডেস্ক নিউজ ১৫ মে ২০২৬, ০২:২৪ PM

বিশেষ প্রতিবেদক, ক্রাইম জনতা //

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় বাংলাদেশকে বিশেষ মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে নিউইয়র্কের ফরেন প্রেস সেন্টারে আয়োজিত বিশেষ ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী দপ্তর এ আশ্বাস দেয়।

ব্রিফিংয়ে বাংলাদেশে হামের প্রাদুর্ভাবে শিশুদের প্রাণহানি এবং ভয়াবহ স্বাস্থ্য সংকটের চিত্র জোরালোভাবে তুলে ধরা হয়। পরে বাংলাদেশের শিশুদের জীবন বাঁচাতে জরুরি চিকিৎসা সহায়তার সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে নতুন করে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের মানবিক সহায়তা চুক্তির ঘোষণা দেওয়া হয়। তবে ব্রিফিংয়ের এক পর্যায়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও আট শিশুর মৃত্যুর তথ্য এবং সামগ্রিক স্বাস্থ্য সংকটের চিত্র তুলে ধরা হলে পরিস্থিতিটি বিশেষ গুরুত্ব পায়। এর ফলে ওচা-র (OCHA) সংস্কার ও জীবন রক্ষাকারী সহায়তা কর্মসূচিতে মার্কিন সহায়তার মোট পরিমাণ বর্তমানে ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই বিশাল তহবিল বিশ্বের যে ২১টি দেশে ব্যয় করা হবে, সেই তালিকায় বাংলাদেশ অন্যতম।

এখন টেলিভিশনের যুক্তরাষ্ট্র করেসপনডেন্ট আব্দুল আহাদ ব্রিফিংয়ে প্রশ্ন করেন, বাংলাদেশে হামের প্রাদুর্ভাব এখন ভয়াবহ রূপ নিয়েছে। এ বছর এখন পর্যন্ত ৩৬৩ জন শিশুর মৃত্যু এবং ৫৩ হাজারের বেশি শিশু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টাতেই মারা গেছে আটজন শিশু। এই জীবন-মরণ সংকটে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং জাতিসংঘের এই নতুন তহবিল থেকে বাংলাদেশের শিশুদের জন্য জরুরি চিকিৎসা ও টিকা সহায়তার কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা আছে কি?

এই প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিনিয়র অফিসিয়াল জেরেমি পি. লুইন বলেন, বিষয়টি সত্যিই উদ্বেগের। আমরা ওচা-র জন্য যে ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের নতুন তহবিলের ঘোষণা দিয়েছি, তাতে বাংলাদেশের জন্য একটি সুনির্দিষ্ট অংশ বা ট্রাঞ্চ বরাদ্দ রাখা হয়েছে। আমাদের এই সহায়তার অন্যতম প্রধান লক্ষ্যই হচ্ছে চিকিৎসা সেবা নিশ্চিত করা। ওচা টিমের সঙ্গে সমন্বয় করে আমরা নিশ্চিত করব যেন বাংলাদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সরঞ্জাম এবং ক্লিনিক্যাল সাপোর্ট দ্রুত পৌঁছানো যায়। আমরা এই প্রক্রিয়ায় চরম স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

একই প্রশ্নের জবাবে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি জেনারেল এবং জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার বলেন, আমরা পরিস্থিতিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যদি স্থানীয় প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা এই হামের প্রাদুর্ভাবকে ‘লাইফ-সেভিং’ বা জীবন রক্ষাকারী জরুরি ইস্যু হিসেবে চিহ্নিত করেন, তবে এটি অবশ্যই আমাদের বর্তমান বৈশ্বিক বরাদ্দের অগ্রাধিকার তালিকায় থাকবে। আমরা চাই এই সহায়তা সরাসরি সেই সব শিশুর কাছে পৌঁছাক, যাদের চিকিৎসা সবচেয়ে বেশি প্রয়োজন। এ ছাড়া আমরা একটি উন্মুক্ত ড্যাশবোর্ডের ব্যবস্থা করছি যাতে স্বচ্ছতার সঙ্গে দেখা যায় যে, এই অর্থ ঠিক কোথায় ব্যয় হচ্ছে।

যুক্তরাষ্ট্রের এই বিশেষ তহবিলের আওতায় অগ্রাধিকার পাওয়া ২১টি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে— বার্মা (মিয়ানমার), সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, কলম্বিয়া, কঙ্গো, এল সালভাদর, ইথিওপিয়া, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, কেনিয়া, লেবানন, মোজাম্বিক, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, উগান্ডা, ইউক্রেন এবং ভেনেজুয়েলা।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের ‘হিউম্যানিটেরিয়ান রিসেট’ ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে গত চার মাসে বিশ্বের প্রায় ২ কোটি ১১ লাখ মানুষের কাছে রেকর্ড সময়ে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই নতুন মডেলে ৯২ শতাংশ অর্থ সরাসরি তীব্র সংকটে থাকা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ওচা এখন গড়ে মাত্র ৭ দিনের মধ্যে তহবিল ছাড় করছে, যা যে কোনো সময়ের চেয়ে দ্রুত। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সরাসরি আক্রান্তদের কাছে সেবা পৌঁছানো এবং স্থানীয় সংস্থাগুলোকে ১৩ শতাংশ সরাসরি বরাদ্দ দিয়ে শক্তিশালী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

নিউইয়র্কের এই ব্রিফিংয়ে দেওয়া বিশ্বনেতাদের এই আশ্বাস বাংলাদেশের বর্তমান স্বাস্থ্য সংকট মোকাবিলায় এক নতুন আশার আলো দেখাচ্ছে।