চট্টগ্রামে শিশু ধর্ষণ, অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ক্ষুব্ধ জনতার!
আমির হোসাইন, ক্রাইম জনতা
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানা এলাকায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। অভিযুক্তকে আটক করতে গেলে তাকে বিক্ষুব্ধরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে নোবেল হাসান নামে এক সাংবাদিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষ এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) চলমান রয়েছে। অভিযুক্তকে হেফাজতে নিলেও বিক্ষুব্ধ জনতার বাধায় স্থান ত্যাগ করতে পারেনি পুলিশ।
তাৎক্ষণিক অভিযুক্তের পরিচয় শনাক্ত করা যায়নি। তিনি স্থানীয় একটি ডেকোরেটর দোকানে চাকরি করেন বলে জানা গেছে। ওই দোকানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে স্থানীয়দের অভিযোগ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযুক্ত আমাদের হেফাজতে আছে। আমরা চেষ্টা করছি তাকে থানায় নিয়ে গিয়ে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করতে।
রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ!