সোমবার, ০২ নভেম্বর ২০২৬
Crime File
শিরোনাম :
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস! নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার! নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত! প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান যাচ্ছেন ২৬ অক্টোবর রংপুরের কর্মসূচি শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী অনলাইনে জুয়া খেলার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার এক বছরের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: পরিবহনমন্ত্রী রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ! মোহাম্মদপুরের বসিলা রোডে পার্কিং করা মিডলাইন বাসে আগুন! পুলিশে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা সরকারের আসিফের বিরুদ্ধে অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজ করবে দুদক লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমাধান হলে আমরাই আগে করতাম: তারেক রহমান শিক্ষার্থীদের প্রাণিকুলের প্রতি মমত্ববোধের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট রেঞ্জে নতুন ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন টানা বৃষ্টিতে ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু, পারাপারে নিষেধাজ্ঞা! রাজধানীর বাজারে সবজিতে স্বস্তি, মসলা কিনতে নাভিশ্বাস!
জাতীয়, বিশেষ সংবাদ

রামিসা হত্যার দ্রুত বিচার ও শিশু সুরক্ষা সেল গঠনের দাবি খেলাঘরের

City
News
ডেস্ক নিউজ ২২ মে ২০২৬, ০২:৫৬ PM

সৈকত মনি, ক্রাইম জনতা 

রামিসা হত্যার দ্রুত বিচার, শিশু সুরক্ষা সেল গঠন, মাদক ও কিশোর গ্যাং নির্মূল এবং আইনের সংস্কার ও দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছে খেলাঘর ঢাকা মহানগর উত্তর। দেশব্যাপী অব্যাহত শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিতে আজ শুক্রবার মিরপুর বিআরটিসি ডিপোর সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা বলেছেন, রামিসা হত্যার পর স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন ও দ্রুত বিচারের যে আশ্বাস দিয়েছিলেন, আমরা তার বাস্তব প্রতিফলন দেখতে চাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে খুনি সোহেল রানার প্রকাশ্য ফাঁসি নিশ্চিত করতে হবে।

সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরে বলা হয়, প্রতিটি থানা এলাকায় শিশুদের নিরাপত্তা তদারকি এবং দ্রুত আইনি সহায়তার জন্য একটি বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে।

একই সঙ্গে পাড়া-মহল্লায় মাদকের আখড়া এবং কিশোর গ্যাংয়ের গডফাদারদের চিহ্নিত করে অবিলম্বে অভিযান চালাতে হবে। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন মামলার রায় সর্বোচ্চ ৯০ থেকে ১২০ দিনের মধ্যে কার্যকর করার বাধ্যবাধকতা তৈরি করতে আইনের প্রয়োজনীয় সংস্কারের দাবি জানানো হয়।

খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে মূল বক্তব্য উপস্থাপন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক তাহাজুল ইসলাম ফয়সাল।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য রুনু আলী, সাধারণ সম্পাদক রেজাউল কবীর, শিশু সাহিত্যিক জাকির হোসেন কামাল, খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি হুমায়ুন কবীর, বুলবুল আহমেদ জয়, জাতীয় পরিষদ সদস্য আহমেদ জামীল এবং সংগঠক জাকির হোসেনসহ অনেকে।